জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
ভর্তি কার্যক্রমে মেধাতালিকা থেকে অনলাইনে আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি জমা দিতে হবে। সশরীরে কাগজপত্র জমাদানের জন্য নির্ধারিত সময় ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি।
তবে সরকারি ছুটি এবং জাতীয় নির্বাচন ও সাপ্তাহিক ছুটির কারণে এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে মাত্র চার কার্যদিবস ভর্তি নিশ্চিত করার সুযোগ পাবেন। ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এবং ১৩-১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে ১৮-২৭ জানুয়ারি শিক্ষার্থীদের জন্য পছন্দক্রমের ফরম পূরণের সময় এবং ৫-১৬ ফেব্রুয়ারি অনলাইনে ভর্তি কার্যক্রমের সময় নির্ধারণ করা হয়েছিল।